মেহেরপুরের গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ ও প্রশিক্ষকসহ ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে সরকারী অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বা্স্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়।
গাংনী উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
শিল্পকলা একাডেমির প্রবীণ ওস্তাদ রতন সরকারের চিকিৎসা ও প্রশিক্ষক সেলিম রেজার পারিবারিক সমস্যা সমাধানে এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ্রে অংশ হিসাবে তাদের হাতে নগদ ৫০ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়।
এছাড়াও শিল্পকলা একাডেমির সার্বিক উন্নয়ন ও একটি উন্নত মানের হারমোনিয়াম ক্রয়ের জন্য ১ লাখ টাকা উপজেলা শিল্পকলা একাডেমির তহবিলে রাখা হয়েছ্। এমপি মহোদয় আরও ঘোষনা করেন যে, আগামী অর্থ বছরে শিল্পকলার জন্য আরও ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে।
এসময় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার ও আ.লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ,শিক্ষক, সুধীজন উপস্থিত ছিলেন।
একই সময়ে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে (১০০ জন) ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা প্রদান করেন।
কে.এ.স/বার্তাবাজার