গাজীপুরের টঙ্গীতে ছুরি মেরে স্বামীকে হত্যার অভিযোগে বিউটি আক্তার (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) সকালে টঙ্গীর হিমারদীঘিতে এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল মিয়া (৫০) রংপুরের গঙ্গাচরা উপজেলার চাঁনবাগ এলাকার সামসুল ইসলামের ছেল। তারা স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে টঙ্গীর হিমারদীঘি এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ভ্রাম্যমাণ চা বিক্রি করতেন। স্থানীয়দের মতে স্বামীর পরকীয়ার জেরে এই হত্যাকান্ড ঘটেছে।
জানা যায়, বুধবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী বিউটি আক্তার ধারালো ছুরি দিয়ে স্বামীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল ইসলাম।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।
বার্তাবাজার/এসজে