বাংলাদেশের দিকে শক্তিশালী একটি বৃষ্টি বলয় এগিয়ে আসছে যার প্রভাবে দেশে অতিমাত্রায় বৃষ্টি হতে পারে টানা কয়েকদিন। এর জন্য ভয়ঙ্কর বন্যার আশঙ্কা করা হচ্ছে।
আজ (বুধবার) বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অপজারভেসন টিম-বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটি জানায়, আজ থেকে আগামী ১৬ জুলাই পর্যন্ত দেশে টানা বৃষ্টিপাত হতে পারে। তবে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বেশি সক্রিয় থাকবে মহা বৃষ্টি বলয়। এটি বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ ও এর আশপাশে সক্রিয় থাকবে।
তারা আরও জানিয়েছে, এটি বছরের প্রথম মহা বৃষ্টি বলয়। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে অধিক আক্রান্ত স্থানে আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। মহা বৃষ্টি বলয় চলাকালীন সময় দেশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটাতে পারে। ফলে দেশের নিচু এলাকা প্লাবিত হতে পারে।
বার্তাবাজার/এসজে