বিয়ের তিন মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে সদরের লাহিড়ীপাড়ার ভবানীগঞ্জ গ্রামের নিজ বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঐ এলাকার আনিছার রহমানের ছেলে আম ব্যবসায়ী সুমন মিয়া (২৬) গত ৩/৪ মাস পূর্বে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মধ্য রানীর পাড়া গ্রামের লেবু মিয়া প্রাং এর মেয়ে মীনা আক্তারকে বিবাহ করেন।

বিবাহের পর তাদের দুজনের সংসার বেশ ভালোই চলছিল। এর মধ্যে মীনা গত ২/৩ দিন পূর্বে মায়ের বাড়ী থেকে স্বামীর বাড়ীতে আসলে তার স্বামীর পরিবারের লোকজন তার মন খারাপ দেখতে পায়। কারণ জানতে চাইলে সে কাউকে কিছু না বলে সবার অজান্তে নিজের বাথরুমে গলার ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

আজ বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার এস আই খোরশেদ আলম বার্তা বাজারকে জানান, লাশটি ঝুলন্ত অবস্থায় জিহ্বায় কামড় দেওয়া ছিল। ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে এটি হত্যা না আত্নহত্যা। সদর থানায় ইউডি মামলা হয়েছে।

কে.এ.স/বার্তাবাাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর