পঞ্চগড়ে কিন্ডারগার্টেনের শিক্ষকরা করোনাকালীন প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার দুপুরে তারা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চগড়ের আয়োজনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে দাবি দাওয়া সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয় জেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনে কর্মরত শিক্ষকরা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চগড় জেলার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক দিলিপ কুমার সরকার, পঞ্চগড় কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি সোয়েব আলী সবুজ, সৃজন একাডেমি পঞ্চগড়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এ সময় বক্তারা জানান, করোনায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো কিন্ডার গার্টেন স্কুলগুলো বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলোরও আয়ও বন্ধ হয়ে গেছে।
তাই তারা শিক্ষকদের বেতন ভাতা দিতে পারছেন না। এতে পঞ্চগড়ের ৯০ টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষকরা দুর্ভোগে পড়েছেন। মানবেতর জীবন যাপন করছেন। তাই তারা করোনাকালীন সরকারি প্রনোদনা ও সহজ শর্তে ঋণ সুবিধাসহ ১০ দফা দাবি জানান। অবস্থান কর্মসূচি শেষে তারা পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
বার্তাবাজার/এমকে