দেবীগঞ্জে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল গ্রামের ২৫ জন কৃষককে হাতে কলমে ১৪ দিনের প্রশিক্ষণ দেয় উপজেলা কৃষি বিভাগ।

পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালায় ফসলের পোকা মাকড় দমনে জৈব বালাইনাশক প্রয়োগ, ক্ষতিকারক ও উপকারী পোকা চেনা, কেঁচো সার উৎপাদন ও ব্যবহারসহ বিভিন্ন কলা কৌশল শেখানো হয়।

প্রশিক্ষণ শেষে বুধবার দুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রশিক্ষণে অংশ নেয়া কৃষকদের হাতে সনদ ও ২৮থশ টাকা করে প্রশিক্ষণ ভাতা তুলে দেয়া হয়। মাঠ দিবসে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বারিক, উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কাদের সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুল ইসলাম, দন্ডপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজগর আলী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর