করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের দাবিতে পাবনা জেলা শাখা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার সময় পাবনা হামিদ রোড় প্রেসক্লাবের সমনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অবস্থনরত সকল শিক্ষক-শিক্ষিকা ও পাবনা জেলা শাখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক এম.এম মাহফুজুর রহমান বক্তব্যে বলেন, বর্তমান পাবনা জেলায় প্রায় সাড়ে ৪ শত কিন্ডারগার্টেন ও সম-মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি শিশু শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।
৬ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ও চতুর্থ শ্রেণির কর্মচারীর কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই করোনা দুর্যোগে বিপুল সংখ্যক জনসংখ্যা করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য ১৬ মার্চ হতে স্কুল বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে।
শিক্ষক শিক্ষিকা- লকডাউনের কারণে প্রাইভটে টিউশনও করতে পাড়ছেন না এবং শিক্ষা প্রতিষ্ঠানরে আয় না থাকায় বেতন পাচ্ছনে না। প্রায় ৯০% শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত হয়। মাসের প্রথমেই পরিশোধ করতে হয় বাড়ি ভাড়া, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারিদের বেতন ও অন্যান্য বাণজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিল।
দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকায় সকারণে প্রতিষ্ঠাতাগণ স্কুলের বাড়ি ভাড়া শিক্ষক/কর্মচারীদের বেতন কোনো কিছুই পরিশোদ করতে পারনে নাই। এদিকে বাড়িওয়ালাদের বাড়ি ভাড়ার চাগ, শিক্ষক/কর্ম চারিদের বেতনের চাপ এবং তাদেরও পরিবার নিয়ে অর্থসংকটে দিশেহারা হয়ে পড়েছেন।
তাই প্রধানমন্ত্রীর কাছে আর্থকি প্রণোদনা ও সহজশর্তে ঋণের দাবি জানায় অবস্থানরত শিক্ষক-শিক্ষিকাগণ।
বার্তাবাজার/এমকে