পঞ্চগড়ের বোদা উপজেলার বাইপাস মোড় এর পূর্ব পাড় এলাকায় ট্রাক চাপায় মতিয়ার রহমান (৫৫) নামে সাইকেল আরোহী নিহত। বুধবার ৮ জুলাই দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের খেড়বাড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত আবু তালেব এর ছেলে।
জানা গেছে, মতিয়ার রহমান সকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বোদায় আসে।এরপর বোদা পল্লী বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করে বাসায় ফিরছিল পথিমধ্যে দেবীগঞ্জ হতে পঞ্চগড় গামী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে নিহত হয় মতিয়ার রহমান।
বোদা থানার ওসি আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান সড়ক দূর্ঘটনায় মতিয়ার রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে বোদা থানায় সড়ক দূর্ঘটনা মামলা হবে।
বার্তাবাজার/এমকে