লক্ষ্মীপুরে সরকারী প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে প্রাইভেট কিন্ডার গার্টেনের কয়েক শতাধিক শিক্ষক-কর্মচারী। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করে তারা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা সভাপতি সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে দাবীর সাথে একত্নতা পোষন করে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর বারের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শিক্ষাবিদ আবুল মোবারক, মাষ্টার সাইফ উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল বাশার। সংগঠনের সহ সভাপতি আসাদুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিবিদ, সমাজসেবক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন করোনা মহামারি মহা দূর্যোগকালীন সময়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। যেমনি বন্ধ আছে এমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলো। অথচ তারা মাস শেষে বেতন পাচ্ছে। আর প্রাইভেট কিন্ডার গার্টেনের শিক্ষকরা মানবেতর কাটছে। অভিলম্ভে তাদের সরকারী অনুদান সহ সহজ শর্তে ঋণ দেয়ারও দাবী করেন তারা।
বার্তাবাজার/এমকে