নওগাঁয় করোনা মহামারীর মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুল গুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও পরিচালকদের সহজশর্তে ঋণ, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন তরান্বিতকরা, স্কুলের ঘরভাড়া, পানি ও বিদ্যুৎ বিল মওকুফ এবং আগামী ৭ আগস্ট প্রতিষ্ঠান গুলো খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার উদ্দ্যেগে শহরের মুক্তির মোড়ে সকাল ১০টায় একই দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ টুটুল সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। অপরদিকে একই সংগঠনের নামে একই সময়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ মানববন্ধন সভাপতিত্বে করেন জেলা এসোসিয়েশনের সভাপতি এস এম আল মুবিন রানা। এ সময় সাধারণ সম্পাদক এরফান আলী, উপদেষ্টা আবু মুসা তারেক প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে