করোনাকালে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্য বিভিন্ন হাসপাতালে নিম্নমানের পিপিই, মাস্কসহ চিকিৎসা সুরক্ষা সামগ্রী পাঠানো ঠিকাদার প্রতিষ্ঠান জেএমআইয়ের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (০৮ জুলাই) সকাল ১০ টা থেকে দুদক পরিচালক মীর জয়নুল আবদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এছাড়া করোনাভাইরাস চিকিৎসায় সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মো. মতিউর রহমান এবং এলান কর্পোরেশনের আমিনুল ইসলাম আমিনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
একই অভিযোগে আগামীকাল আরও দুই ঠিকাদার প্রতিষ্ঠানকেও তলব করেছে দুদক।
বার্তাবাজার/এমকে