২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে

গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। করোনায় আক্রান্ত হয়ে এদিন চট্টগ্রাম বিভাগে ১৪ জনের মৃত্যু হয়।

এদিন করোনায় মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। এ বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও, করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর