সখীপুর পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের করোনা পজিটিভ। জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় মঙ্গলবার রাতেই তাকে ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা.শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তার ছেলে কামরুল হাসান আজাদ মোবাইলে জানান, শ্বাসকষ্ট হয়ায় বাবাকে রাতেই ঢাকা নিয়ে আসি। এখনও মাঝেমধ্যে অক্সিজেন দিতে হচ্ছে। ডাক্তারের পরামর্শ নিয়েই হাসপাতালে আছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর