পঞ্চগড়ে করোনা আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

প্রয়াত গৃহবধূ কুলসুম বেগম (৫০) পঞ্চগড় সদর উপজেলার পৌর এলাকার রাজনগরের বাসিন্দা। তিনি ঐ এলাকার ইসমাইল হোসেন খোকনের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,কুলসুম বেগম দীর্ঘদিন ধরে কিডনীজনিত সমস্যায় ভূগছিলেন।তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কিডনী ডায়ালাসিস করানো হতো। গত ২৯ জুন সর্বশেষ রংপুরে তার কিডনীর ডায়ালাসিস করানো হয়। বুধবার তাকে রংপুরে নেয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত এই গৃহবধূর চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অথবা অন্যত্র নেয়ার কথা বলেন ।ফলে তাকে রংপুরে নেয়া সম্ভব না হলে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা জানান, দীর্ঘদিনের কিডনী রোগী কুলসুম বেগমের প্রায়ঃশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনীর ডায়ালাসিস করানো হতো। তিনি তার ছেলের দ্বারা করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৮ জুন তার ছেলের করোনা পজেটিভ আসে। পরে গত ২ জুলাই কুলসুম বেগমের নমুনা সংগ্রহ করা হলে ৪ জুলাই তার করোনা পজেটিভ আসে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্য বিধি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে ওই গৃহবধূর দাফন সম্পন্ন করা হবে।

এর আগে পঞ্চগড়ের করোনায় সদর উপজেলার মৌলভী পাড়ার ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা, দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ ও বোদা উপজেলার সাকোয়ায় ৬৪ বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর