ঝিনাইদহে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৩৩ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৩৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাদপুর উপজেলায় ২ জন। আক্রান্ত ৩৩৩ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর