বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর কিশোরগঞ্জের পাকুন্দিয়া শাখা “করোনা মহামারি দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্ডেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান/সহজশর্তে ঋনের দাবিতে অবস্থান কর্মসূচি” পালন করেছেন শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই পাশে প্রায় ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর পাকুন্দিয়া শাখার শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এ সময় তাঁদের সাথে একত্বতা প্রকাশ করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ।
জহুরা আলতাফ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল জব্বার সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন পাকুন্দিয়া শাখার সভাপতি আঃ হাই মাস্টার, বাংলাদেশ কিন্টারগার্ডেন এসোসিয়েশন পাকুন্দিয়া শাখার সাধারণ সম্পাদক এটি এম খলিলুল্লাহ শাকিল, কোদালি চৌরাস্তা আল হেরা কিন্ডারগার্ডেনের পরিচালক কামরুল হাসান, অনির্বাণ কিন্টারগার্ডেনের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম আরজু প্রমুখ।
বার্তাবাজার/এমকে