ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ইজিবাইক চালকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে রতন মুন্সী নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গেল রাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। রতন মুন্সী কালীগঞ্জ উপজেলার ফয়লা দাসপাড়া এলাকার ইউসুফ মুন্সীর ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ অরুণ কুমার সাহা জানান, মঙ্গলবার সন্ধায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় রতন মুন্সী। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর