চীনে করোনা পরিস্থিতির মধ্যেই বাস হৃদের পানিতে পড়ে গিয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
গুইজু প্রদেশের আনশুন শহরে মঙ্গলবার বাসটি একটি সেতু অতিক্রমের সময় পানিতে পড়ে যায়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, বাসটি শিক্ষার্থীদের বহন করছিল এবং ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। বাসটিতে মোট ৩৭ জন আরোহী ছিল, তবে তার মধ্যে কতজন শিক্ষার্থী ছিল তা জানা যায়নি।
বাসটির চালকও মারা গেছে। সিনহুয়া জানিয়েছে, ওই চালক ১৯৯৭ থেকে ওই রুটে গাড়ি চালিয়ে আসছিলেন।
বার্তাবাজার/এমকে