মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড় নামক স্থানে মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি চোরাই অটোবাইকসহ সিন্ডিকেট চোরাই দলের তিন সদস্যকে আটক করেছে শ্রীপুর থানার নাকোল ক্যাম্পের পুলিশ
শ্রীপুর থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে, রবিবার গভীর রাতে নড়াইলের পুরুলিয়া গ্রামের তবিবর মোল্যার পুত্র নিজাম উদ্দীন মোল্যার বাড়ি থেকে চোরেরা ব্যাটারী চালিত একটি অটোবাইক চুরি করে মাগুরায় গমন করেছে।
এ সংবাদের সূত্রধরে শ্রীপুর থানার ওসি’র নির্দেশে নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেল ৪টার দিকে ওয়াপদা মোড় নামক মহাসড়কে অটোবাইক তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে উক্ত চোরাই অটোবাইক ফেলে রেখে পালাতে গিয়ে স্থনীয় জনগণের সহযোগীতা ৩জনকে আটক করে পুলিশ।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে চোরেরা জানায়, গাড়ীটি নড়াইলের বাদাল ওরফে পুরুলিয়া থেকে চুরি করে বিক্রি উদ্দেশ্যে মধুখালীতে নেওয়া হচ্ছিল।আটককৃতরা হচ্ছে নড়াইল সদরের গোয়ালবাথান গ্রামের হবিবর শেখের পুত্র বিল্লাল শেখ একই গ্রামের টিপু মুন্সীর পুত্র নাদিম মুন্সী ও মাগুরা সদরের ধর্মদাহ গ্রামের কাওছার মোল্যার পুত্র জামিরুল ইসলাম ওরফে জামির মোল্যা
বার্তাবাজার/এমকে