বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনার হানা চিলিতেও। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত দেশগুলোর তালিকায় স্পেনকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে গেছে চিলি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, চিলিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ১৯ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৩৪ জনের। আর সুস্থ হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২৪৫ জন।
বার্তাবাজার/এমকে