আরো ৮ জনের মৃত্যু ঢামেকের করোনা ইউনিটে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও আটজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন তিনজন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে পাচ জনের।

মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিল। বাকি ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন- ঢাকার আশুলিয়ার মো. ফজলুল হক (৬০) ঢাকার মিরপুরের এমদাদ হোসেন (৬৫) ও নোয়াখালীর আবু বক্কর সিদ্দিক (৬৮)) এই তিনজন করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর