রাস্তায় শুয়ে কাতরাচ্ছে সন্তানের ফেলে যাওয়া বৃদ্ধা মা

লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ীতে বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেছে ছেলে এমন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল হতে দেখা গেছে।

এর আগে গত মঙ্গলবার(৭ জুন) Laion Bosunia নামের ফেসবুক আইডিতে বিষয়টি তুলে ধরে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন।

তিনি তার ওই স্ট্যাটাসটিতে বিষয়টি তুলে ধরে জানান,বৃদ্ধা মা(৯০+) বড়বাড়ি কাঁচা বাজারের পাশে শুয়ে কাতরাচ্ছে।স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন গত প্রায় ১০ থেকে ১২ দিন পর্যন্ত তিনি এই অবস্থায় আছেন।তার সন্তান তাকে এখানে ফেলে রেখে গেছেন এবং বৃদ্ধা মা কে খেতে দিচ্ছেন স্থানীয় ও পথচারীরা।

এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরে Laion Bosunia পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেন এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন। সেই সাথে বৃদ্ধা মা যেন ঘরে ফিরে যেতে পারেন সেই দাবীও জানান তিনি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর