বদলী হলেন ডিএমপির আরও ৬ উচ্চপদস্থ কর্মকর্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) এডিসি ও এসি পদমর্যাদার আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলি করা হয়।

জানা যায়, বদলিদের মাঝে-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রটেকশন বিভাগ, কমিউনিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিওএম উত্তর বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহ্বুবুর রহমানকে এস্টেট বিভাগ এবং ট্রাফিক-এ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শামীম কুদ্দুছ ভূইয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহানকে সহকারী পুলিশ কমিশনার সচিবালয় নিরাপত্তা বিভাগ ও অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মারুফ-উল হাসানকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর