করোনা জয় করলেন ৭৯ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্র

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম প্রবীণ ও গুনী অভিনেতা প্রবীর মিত্র করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। গত ২২ জুন তার করোনা শণাক্ত হওয়ার পর থেকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (৬ জুলাই) সুস্থ হয়ে বাসায় ফেরার তথ্যটি নিশ্চিত করেছেন তারই পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন।

তিনি জানান, অস্টিওপরোসিসসহ (হাড়ক্ষয়) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর ধরেই চার দেওয়ালে বন্দি জীবন কাটছিল ৭৯ বছর বয়সী এ অভিনয়শিল্পীর। এর মধ্যেই মনোবল শক্ত রেখে তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন। বরতমানে তিনি সেগুনবাগিচার বাসায় পুত্র মিঠুন মিত্র ও পুত্রবধু সোনিয়া মিত্রের সাথে তত্বাবধানে বিশ্রাম নিচ্ছেন।

স্কুলজীবনে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রের মধ্য দিয়েছে বড়পর্দায় তার অভিষেক হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর