ক্ষমা চেয়ে আবারও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার

সম্প্রতি বাংলাদেশকে চীনের সাথে বেশ কিছু চুক্তি নিয়ে ‘খয়রাতি’ উল্লেখ্য করে সংবাদ প্রকাশ করায় সমালোচনার মুখে নিঃশর্ত ক্ষমা চায় ভারতের ‘আনন্দবাজার পত্রিকা’। কিন্তু আবারও তারা বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার ছড়িয়ে সংবাদ প্রকাশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে অপপ্রচারমূলক প্রতিবেদন প্রকাশ করেছে তারা।

মঙ্গলবার (৭ জুলাই) আনন্দবাজার পত্রিকার রানি নগর প্রতিনিধি সুজাউদ্দীন বিশ্বাসের পাঠানো একটি প্রতিবেদন ‘অরক্ষিত জমিতে পা পড়ছে বাংলাদেশির’ শিরোনামে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ভারতের মুর্শিদাবাদের ডোমকল মহকুমার সীমান্তে কয়েক হাজার একর জমি বিজিবির সহায়তায় বাংলাদেশিরা দখল করছে।

এছাড়া তারা বিজিবির বিরুদ্ধে ভারতীয় চাষীদেরকে অপহরণ, জেলেদের মাছ ধরায় বাঁধা দেয়ার করার মত মিথ্যাচারও করছে। যার কোনোটারই ভিত্তি নেই।

উল্লেখ্য, এর আগে ভারত-চীন উত্তেজনার মধ্যে বাংলাদেশকে দেয়া চীনের শুল্কমুক্ত সুবিধাকে ‘খয়রাতি’ শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো যে সমালোচনার মুখে পড়েছিল; সেই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছিল আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের মিথ্যাচারের সংবাদটি পড়তে ক্লিক করুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর