কুষ্টিয়ায় নতুন ২৭ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১০১ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৭ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ১৫ জন পুরুষ ও ১২ জন নারী। আক্রান্ত ২৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৮, খোকসা উপজেলার ২, মিরপুর উপজেলার ১, কুমারখালী উপজেলার ৬। সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের ঠিকানা পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ৩ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, আড়ুয়াপাড়া নফর শাহ মাজার ১ জন, কোর্টপাড়া ২ জন, উদিবাড়িয়া ১ জন, কেজিএইচ ২ জন, থানাপাড়া ২ জন, পিয়ারাতলা ১ জন, পুলিশ লাইন ১ জন, কাস্টমস মোড় ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন।

কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা কুণ্ডপাড়া ১ জন, খয়েরচারা ১ জন, উত্তর কয়া ১ জন, বানিয়াপাড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, সারকান্দি ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা আমবাড়িয়া। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৮১৬ জন করোনা রোগী সনাক্ত হল।

যার মধ্যে ৫৯৪ জন পুরুষ ও ২২২ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১০৫, ভেড়ামারা ৮৭, মিরপুর ৪৮, কুষ্টিয়া সদর ৪৪১, কুমারখালী ১০৬, খোকসা ২৯। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩৮৩ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ৩৮১ জন, দৌলতপুর ৫৫, ভেড়ামারা ৬৩, মিরপুর ২৮, সদর ১৬৮, কুমারখালী ৫১, খোকসা ১৬, বহিরাগত সুস্থ ২ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ জন। উপজেলা ভিত্তিক মৃত্যু- কুমারখালী – ৪, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ৯। যার মধ্যে ১৪ জন পুরুষ ১ জন মহিলা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর