বান্দরবানে ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবানে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেএসএস (এম এন লারমা) গ্রুপ।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের মহাজন পাড়াস্থ সূর্য শিখা ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেএসএস এম এন লারমা গ্রুপের জেলা শাখার সহ-সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক-ইউপিডিএফ’এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপন চাকমা, জেএসএস এম এন লারমা গ্রুপের জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা।

সমাবেশে থেকে হামলার ঘটনায় সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-কে দীয় করে নিন্দা জানান।

বলেন, সন্তু লারমা পাহাড়ে একের পর এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারপরও তিনি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল তবিয়তে আছেন। অবিলম্বে হামলার ঘটনার বিচার দাবি করে করেন। অন্যথায় কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তারা।

এর আগে সকালে বান্দরবানের বাগমারায় জেএসএস এমএন লারমা গ্রুপের জেলা সভাপতি রতন তঞ্চগ্যাসহ ৬ নেতাকর্মী সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর