এবার করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। দেশটির একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি এই তথ্য জানান।

সোমবার (৬ জুলাই) প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর করোনা টেস্ট করা হয় এবং আজ (মঙ্গলবার) জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত। তবে আগে থেকেই স্থানীয় গণমাধ্যমে খবর প্রচার হচ্ছিল তার দেহে করোনার উপসর্গ রয়েছে।

সোমবার ব্রাসিলিয়াতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমবেত সমর্থকদের তিনি বলেন, তার করোনার পরীক্ষা করানো হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক আছে। মুখে মাস্ক পরিহিত বলসোনারো আরও ঘোষণা দেন, তার একটি আলাদা মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাতে তার ফুসফুস পরিষ্কার দেখা গেছে।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছেই। দেশটিতে ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর