ঝিনাইদহ সদর উপজেলায় মধুহাটি ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরে, এলজিএসপি-৩ অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৫০ দুঃস্থ পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডি,এফ ঝিনাইদহ আব্দুল্লাহ আহম্মদ ইমন বিন রেজা, ইউপি সচিব নির্মল কুমার বিশ্বাসসহ ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগী ব্যক্তিবর্গ।
কে.এ.স/বার্তাবাজার