কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৩৮ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। এঘটনায় পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃ হাফেজ (২৬), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রোমালিয়ার ছড়া এলাকার মোঃ নুরুল আলমের ছেলে মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৬), নাইক্ষ্যংছড়ি থানার দক্ষিন পাড়া রেজু আমতলি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আহমদ আলী (৩৭) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মোঃ নুরুল আমিন (৩৯)।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, র্যাবের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কে.এ.স/বার্তাবাজার