ঠাকুরগাঁওয়ে নতুন ১০ করোনা রোগী শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২৩৭ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত পৌনে ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার রয়েছেন ৯ জন। তাঁরা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ৫৬ বছর বয়সী এক নার্স, পৌরসভার মুসলিমনগর এলাকায় ১৮ বছরের এক ছেলে ও ১২ বছরের এক মেয়ে, শাহপাড়া এলাকায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি, জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় ২২ বছর বয়সী এক নারী, গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় ৩২ বছর বয়সী এক ব্যক্তি, বর্ডার গার্ড বাংলাদেশের ৩ জন সদস্য। এছাড়া পীরগঞ্জ উপজেলার বাকুরা এলাকায় আক্রান্ত হয়েছেন ৪২ বছর বয়সী এক ব্যক্তি।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪ জন, হরিপুর উপজেলায় ৩৮ জন, রাণীশংকৈল উপজেলায় ২৮ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৩২ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭০ জন।

এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর