মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(৭ জুন) সকালে পুলিশ লাইন মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম)।এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা দুটি করে গাছ রোপণ করেন।
এই কর্মসূচির আওতায় জেলা পুলিশের সকল সদস্য দুই হাজার গাছের চারা রোপণ করবে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আতিকুল হক,অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল) শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।
কে.এ.স/বার্তাবাজার