জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই বছরেরও বেশি সময় কারাভোগের পর নির্বাহী আদেশে গত ২৫ মার্চ ৬ মাসের জামিন লাভ করেছিলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সরকারের দিকেই তাকিয়ে আছে দলটি।
জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ট সরকারের আদেশের উপরই নির্ভর বলে মনে করছে দলটির সিনিয়র নেতৃবৃন্দ। তবে এক্ষেত্রে পরিবারের মতামতকেই প্রাধান্য দিতে চায় তারা।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আইনের মাধ্যমেই যেমন বেগম খালেদা জিয়াকে মুক্ত থাকার সময় দেয়া হয়েছে, সেভাবেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
আরেক বিএনপি নেতা ও সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, যখন নির্বাহী আদেশের মাধ্যমে উনি মুক্ত হলেন, আমি আশা রাখি বর্তমান সরকার প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনটাকে স্থায়ী করবেন।
এদিকে, শারীরিক অবস্থা বিবেচনায় বেগম জিয়াকে মুক্ত করার দায়িত্ব তারা পালন করেছেন জানিয়ে জামিনের মেয়াদের বিষয়ে আর মন্তব্য করতে রাজি নয় তার পরিবার।
বার্তাবাজার/এসজে