প্রেমের টানে ভারত থেকে কিশোরগঞ্জে এক কিশোর, অতপর…….

প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে কিশোরগঞ্জে এসে মেয়ের সাথে দেখা করার সময় এলাকাবাসীর হাতে আটক হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রিয়াজ উদ্দিন (১৭)। সে ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মগরাহাট থানার মর্যাদা আব্দুল গাফফার মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে রিয়াজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের তানিসার। আজ (মঙ্গলবার) দুপুরে দেখা করতে এলে স্থানীয়রা তাকে আটক করে ও পুলিশে খবর দেয়। পরে অবৈধভাবে ভিসা ও পার্সপোটবিহীন বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভিসা ও পার্সপোটবিহীন বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে দি কন্ট্রোল অব এন্টি এর ৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে গাজীপুর কিশোর সংশোধনী কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর