সিরাজদিখানে ফলদ চারা বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে বিনামূল্যে কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের সামনে একশত ফলদ গাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, এস.এপিপিও মিজানুর রহমানসহ আরো অনেকে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর