কুষ্টিয়ায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিঃ এটিএম বুথের উদ্বোধন

কুষ্টিয়ায় পুলিশ লাইন্স এ অবস্থিত চেকপোষ্ট সংলগ্নে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বুথ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার সময় কুষ্টিয়া পুলিশ লাইন্সে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিঃ এটিএম বুথ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কার্যক্রম শুরুর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার পিপিএম (বার) এস.এম তানভীর আরাফাত।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতিকুল ইসলামসহ জেলা পুলিশ কুষ্টিয়ার ঊর্ধতন কর্মকর্তাগণ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিঃ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর