ভোটে না থাকলে ব্যালটেও ধানের শীষ থাকবে না: বিএনপি

আসন্ন বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাদের দলীয় প্রতীক ধানের শীষ যেন নির্বাচনের ব্যলট পেপারে না থাকে তার দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৭ জুলাই) বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দলের দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে ওই দাবি জানিয়ে আসেন।

তবে তাদের সঙ্গে কথা বলার পর ইসি সচিব মো. আলমগীর বলেছেন, প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ায় ব্যালটে এখন প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।

আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক ও আব্দুল মান্নানের মৃত্যুতে শূন্য এই দুটি আসনে গত ২৯ মার্চ উপনির্বাচন হওয়ার কথা ছিল। বিএনপি তখন প্রার্থীও দিয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২১ মার্চ ইসি নির্বাচন দুটি স্থগিত করে।

সম্প্রতি ইসি জানায়, আগামী ১৪ জুলাই এ দুটি উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। তবে বিএনপি করোনার এই মহামারীতে ভোটগ্রহণে আপত্তি তুলে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর