প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।
আজ (মঙ্গলবার) বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এরআগে গত ১২ জুন (শুক্রবার) তার দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আনা হয়।
বার্তাবাজার/এসজে