কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

কুষ্টিয়া কুমারখালীতে করোনায় আক্রান্ত হয়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। কুমারখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে বাদল মুখার্জি নামক একজন পল্লী চিকিৎসক কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৬ জুলাই) রাতে মারা গিয়েছেন।

গত ২০ জুন তাকে করোনায় আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা করে পজিটিভ হয়। পরবর্তীতে তাকে কুষ্টিয়া কোভিড হসপিটালের আইসোলশোনে ভর্তি রাখা হয়।

তার অবস্থার উন্নতি হলে গত ৫ জুলাই বাড়িতে আনার পথে অবস্থার আবার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয় এবং গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে কুমারখালী উপজেলা পরিবার পঃ পঃ ডাঃ মোঃ আকুল উদ্দিন জানান, ষাটোর্ধ বাদল মুখার্জি নামক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর