চলমান করোন মহামারির মাঝেও যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন। নির্দিষ্ট সময়ের মাঝে নির্বাচন সম্পন্ন না হলে সংবিধান লঙ্ঘণের দায়ে মৃত্যদণ্ড পর্যন্তও হতে পারে বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জানান, এই উপ-নির্বাচন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিএনপি। কিন্তু তারাও ভাল করে জানে নির্বাচন পেছানোর কোনো সুযোগই নেই। কেননা এখন নির্বাচন পেছালে সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা যাবে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট না করলে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি সংবিধান লঙ্ঘনের দায়ে মামলা করতে পারেন। আর সংবিধান লঙ্ঘনের শাস্তি খুব মারাত্মক। মৃত্যুদণ্ডও হতে পারে। কাজেই এ দায়িত্ব কেউ নেবে না।
এর আগে মঙ্গলবার সকালে বিএনপির উপনির্বাচনের তারিখ পুনঃবিবেচনার দাবিটি ইসি সচিবের কাছে তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বার্তাবাজার/এসজে