বাগআঁচড়ায় গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়ায় ২ কেজি গাঁজাসহ তানিয়া (৩২) ও লাইলি খাতুন(৩৫) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

মঙ্গলবার (০৭ই জুলাই) দুপুরের দিকে শার্শার কায়বা ইউনিয়ন এর রাড়ি পুকুর ময়না বটতলার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।আটককৃত আসামিরা হলেন,শার্শা উপজেলার বাগআচঁড়া ইউনিয়ন এর বসতপুর এলাকার আনারুলের স্ত্রী তানিয়া ও বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া এলাকার তৈয়ব আলীর স্ত্রী লাইলি বেগম।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) মাসুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় কায়বা রাড়িপুকুর ময়না বটতলায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ আসামীদের কে হাতে নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর