মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সরকারি শ্রীপুর কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রদত্ত প্রায় সাড়ে চার শত বিভিন্ন ফলদ ও বনজ ও ঔষধি গাছ উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে রোপন করা হবে। উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরো মোল্যা, হাবিবুর রহমান, ওমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যা, সুজন বিশ্বাস, আল আমিন, সাচ্চু মিয়া, প্রচার সম্পাদক পলাশ শেখ, দপ্তর সম্পাদক সাগর মিয়া, দারিয়াপুর ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন রাহুল, নাকোল ইউনিয়নের সভাপতি রুবেল, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেপচুন বিশ্বাসসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও নির্দেশনা মোতাবেক আমরা ছাত্রলীগের কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখরের দেওয়া বিভিন্ন ধরনের সাড়ে ৪ শ’ গাছের চারা শ্রীপুর উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিটে ওয়ার্ড থেকে শুরু করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এছাড়া জীবনধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন, যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। তাই জীবনের জন্য ও পরিবেশের জন্য উদ্ভিদকুলকে বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
কে.এ.স/বার্তাবাজার