গাউসিয়া কমিটি বাংলাদেশ, টেকনাফ শাখার আয়োজনে এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ‘চট্টগ্রাম জামিয়া আহমাদিয়া সুন্নীয়া আলীয়া কামিল মাদ্রাসা’র শাইখুল হাদিস শেরে মিল্লাত-আল্লামা আলহাজ্ব ওবায়দুল হক নঈমি (রঃ) এর অফাত উত্তর ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আনুষ্টানে, গাউছিয়া কমিটির টেকনাফ শাখার সভাপতি, দৈনিক আজকের কক্সবাজার বার্তা প্রতিকার সম্পাদক ও প্রকাশক এবং টেকনাফ প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ছৈয়দ হোছাইন, গাউছিয়া কমিটির টেকনাফ শাখার সহ সভাপতি ও গোদারবিল রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আলহাজ্ব মৌলানা আমির আহমদ তাদের বক্তব্যে মরহুম শেরে মিল্লাত এর যুগ শ্রেষ্ঠ সুন্নিয়াতের প্রচার কেন্দ্র জামিয়া আহমাদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসার সাইখুল হাদিস, আহলে সুন্নাতওয়াল জামাত বাংলাদেশ’র মান্যবর চেয়ারম্যান, শায়খুল আরব ওয়াল আজম,বাহারুল উলুম, যুগের গাজ্জালী, মুনাজিরে আজম, শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমি (রঃ) এর রফয়ে দারজাত কামনায় স্মৃতি চারণ ও জীবন দর্শণ আলোকপাত করেন।
সব শেষে,খতমে কুরআন, তাহলিল, গাউছিয়া শরীফ, মিলাত শরীফ ও আখেরী মুনাজাতের মধ্য দিয়ে দুপুর ১টায় অনুষ্টান সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া জামে মসজিের মসজিদের খতিব মৌলানা জাফর আহমদ ফারুকী, অত্র মাদরাসার শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুস শুক্কুর, সাংবাদিক মোঃ শহীদ, মওলানা মো নুর আল কাদেরী, মাওলানা আব্দুর সালাম, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ, মোঃ মনসুর আলম, আজী আহমদ হোসাইন, মোঃ তারিকুল ইসলাম বকুল, মোঃ রায়হানুল আরফাত মধু প্রমূখ।
কে.এ.স/বার্তাবাজার