ব্রাহ্মণবাড়িয়ায় ছেলেকে মাজারে যাওয়ার টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছেলের বটির নির্মম কোপে হুমায়ুন কবির চৌধুরী (৭৫) নামে এক বাবা প্রাণ হারিয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে উপজেলার পাড়াতুলী গ্রামের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক করা হয়েছে তার ছেলে রাজীবকে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ওসি (তদন্ত) রাজু আহমেদ জানান, প্রায়ই হুমায়ুন কবীর চৌধুরীর কাছে টাকা চাইতো ছেলে রাজীব। আজ সকালে মাজারে যাওয়ার জন্য এক হাজার টাকা চাইতে গেলে তার বাবা তাকে দেড়শত টাকা দেয়।

এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মা বাবার উপর হামলা চালায় রাজীব। এক পর্যায়ে ধারালো বটি দিয়ে বাবা হুমায়ুন কবীরকে কুপিয়ে হত্যা করে সে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর