বাংলাদেশের সঙ্গে ইতালির বিমান চলাচলে নিষেধাজ্ঞা

করোনার কারণে এবার বন্ধ হয়ে গেছে ইতালির সাথে বাংলাদেশের বিমান চলাচল বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের করেনা পজিটিভ থাকায় এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ করেছে দেশটি।

গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রাণলয় জানিয়েছে।

মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালেয়র এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে।

সাম্প্রতিক করোনার ক্লাস্টারের পর গত সপ্তাহে রোমের আশপাশের লাজিও অঞ্চলে স্থানীয় সব বাংলাদেশি কমিউনিটিকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ কর হয়েছিল।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর