বেড়ে গেল ওয়াসার পানির মূল্য

ঢাকা ওয়াসার পানির দাম বাড়াতে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তার প্রতি নিষেধাজ্ঞা জারী করে হাইকোর্টের দেয়া আদেশকে স্থগিত করে দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। যার ফলে এখন থেকে পানির দাম বাড়াতে আর কোনো বাঁধার সম্মুখীন হতে হচ্ছে না ওয়াসাকে।

নতুম মূল্য তালিকা অনুযায়ী প্রতি এক হাজার লিটার পানির জন্য আগের মূল্য ১১ টাকা ৫৭ পয়সার পরিবর্তে এখন থেকে দিতে হবে ১৪ টাকা ৪৬ পয়সা। আর বাণিজ্যিকভাবে এই পানির পূর্ব মূল্য প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওয়াসা কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার আদেশ স্থগিত হওয়ায় গ্রাহকদের কাছ থেকে ওয়াসা কর্তৃপক্ষের বর্ধিত টাকা নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে ওয়াসার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর