আগামী দিন দুয়েকের মাঝে উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। আর তারই প্রভাবে এক সপ্তাহের মধ্যেই বড় ধরণের বন্যার আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত করে এই বন্যা স্থায়ী হতে পারে এক মাসেরও দীর্ঘ সময়।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।
তিনি বলেন, আগামী দুয়েক দিনের মাঝেই ভারতের আসাম ও মেঘালয়সহ উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে আগামী শুক্রবার থেকেই দেশে দীর্ঘ মেয়াদী ও বড় ধরণের বন্যার আশঙ্কা তৈরী হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা মহানগরীর পূর্বদিকে শহররক্ষা বাঁধ না থাকায় পানির চাপ বেশি হলে ডেমরা, বনশ্রীসহ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ড্রেনের তুলনায় নদীর পানির উচ্চতা বাড়লে নগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
বার্তাবাজার/এসজে