বগুড়ায় গাড়িচোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিনের অভিযানে বগুড়া, দিনাজপুর এবং রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪ টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে জেলার মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার নান্নু (৩৭) ও সেলিনা (৩২), সদরের আটাপাড়ার শফিকুল (৪৯) ও চাঁদমুহা হরিপুরের হামিদ (৪৫), গাবতলীর চাকলার শাহাদাত (৩৯), কাহালুর শিকড়ের হান্নান (৪৬), দিনাজপুরের নবাবগঞ্জের হরিপুরের বাবু (৩৩) ও ঘোড়াঘাটের দামোদরপুরের সাখাওয়াত হোসেন (৩৭) এবং রংপুরের পীরগঞ্জের ধরলাকান্দির তসলিম (৩৫) ও মিঠাপুকুরের হেলাঞ্চার আনারুল (৪২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গ্রেফতার হওয়া ব্যক্তিরা অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে গাড়ি চুরি করতো। তখন জেলা পুলিশের একটি চৌকস টিম বগুড়া, দিনাজপুর ও রংপুর এই তিন জেলায় অভিযান চালিয়ে চোর চক্রের ওই ১১ জন সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪ টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এমকে