চুয়াডাঙ্গায় হাসপাতালের স্বেচ্ছাসেবকসহ করোনায় আক্রান্ত আরও ২ জন

চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে সদর হাসপাতালের জরুরী বিভাগের এক স্বেচ্ছাসেবকসহ ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৮ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৮ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২ জন করোনা শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত এক স্বেচ্ছাসেবক ও ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার এক কর্মচারী রয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর