ভাতার টাকা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান বাবুল

সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাড়ি বাড়ি গিয়ে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ডধারীদের টাকা পৌছে দিয়েছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) তাড়াশ সদর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বিভিন্ন ওয়ার্ডের ১ হাজার ৩শ’ জনের বাড়ি বাড়ি গিয়ে ভাতার টাকা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার উদ্দ্যেক্তা মো. আল মামুন খান, ইউপি সদস্য শামসুল আলমসহ আরো অনেকেই।

চেয়ারম্যান বাবুল শেখ বলেন, শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা। তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ থেকে অসুস্থ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের বাড়ী বাড়ী, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে ভাতার টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর